গাইবান্ধা জেলা বিএনপির নামে ভুয়া আইডি, অপপ্রচারের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা জেলা বিএনপির নামে সোশ্যাল মিডিয়ায় (সামাজিক যোগাযোগ মাধ্যম) একাধিক ভুয়া আইডি খুলে নেতাকর্মীদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে

2024-08-27T17:27:46+00:00
2024-08-27T17:27:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধা জেলা বিএনপির নামে ভুয়া আইডি, অপপ্রচারের অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৫:২৭ পিএম 
গাইবান্ধা জেলা বিএনপির নামে ভুয়া আইডি, অপপ্রচারের অভিযোগ
গাইবান্ধা জেলা বিএনপির নামে সোশ্যাল মিডিয়ায় (সামাজিক যোগাযোগ মাধ্যম) একাধিক ভুয়া আইডি খুলে নেতাকর্মীদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে বিএনপির জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল গাইবান্ধা সদর থানায় জিডি ও এজাহার করেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) শহরের সার্কুলার রোডে বিএনপি জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গাইবান্ধা জেলা বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় কোনো অফিসিয়াল আইডি নেই। কিন্তু ‘জেলা বিএনপি গাইবান্ধা’ ও ‘বিএনপি গাইবান্ধা জেলা (সুবিধাবাদীর যম)’ নামে ফেসবুকে আইডি খুলে নেতাকর্মীদের নামে কুৎসা, ভিত্তিহীন মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে জেলা বিএনপি সভাপতি ডা. অধ্যাপক মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের নামে এসব অসত্য ও অপমানজনক তথ্য প্রচার করছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিএনপি জনগণের দল, জনগণের সাথে বিএনপি সব সময়ে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির সাথে কোনো চাঁদাবাজের সম্পর্ক নেই। কেউ বিএনপির নামে চাঁদাবাজি করলে তাকে পুলিশে সোপর্দ করার আহবান জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন, নির্মম নিপীড়ন-নির্যাতন সহ্য করে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তাদের অবশ্যই মূল্যায়ন হবে। বিএনপিতে সুযোগ সন্ধানি হাইব্রিড নেতাদের মেনে নেবেন না ত্যাগী নেতাকর্মীরা।

বিএনপির জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল বলেন, গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা অসংখ্যবার হামলা মামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু কখনও আইন হাতে তুলে নেননি। বিএনপির নেতাকর্মীরা অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিএনপি গণতান্ত্রিক দল, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বিএনপির ন্যায়সঙ্গত সব আন্দোলন, দাবি-দাওয়ার সাথে গণমাধ্যম কর্মীদের পাশে পাবেন বলে আশা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, যুবদলের জেলা সভাপতি রাগীব হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বকর সিদ্দিক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকছুদার রহমান চৌধুরী প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ভুয়া আইডি-মিথ্যচারের অভিযোগ  গাইবান্ধা-রংপুর বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: