গাইবান্ধায় সাবেক হুইপ ও এমপিসহ ৩৬৪ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধায় জাতীয় সংসদের সাবেক হুইপ, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

2024-08-27T18:28:07+00:00
2024-08-27T18:28:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় সাবেক হুইপ ও এমপিসহ ৩৬৪ জনের বিরুদ্ধে মামলা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬:২৮ পিএম 
গাইবান্ধায় সাবেক হুইপ ও এমপিসহ ৩৬৪ জনের বিরুদ্ধে মামলা
গাইবান্ধায় জাতীয় সংসদের সাবেক হুইপ, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা সোমবার (২৬ আগস্ট) রাতে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলা করা হয়। বিএনপি গাইবান্ধা জেলা কমিটির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলাটি করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির, গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বিকেলে জেলা শহরের সার্কুলার রোডে বিএনপির জেলা কার্যালয়ে প্রবেশ করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দলের জেলা কার্যালয়ে হামলা চালান। হামলাকারীরা বিএনপি কার্যালয়ের তালা, দরজা-জানালা, ভেতরের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ভাঙচুর করা আসবাবপত্র বাইরে বের করে সেগুলোতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মামলার আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ছাত্র আন্দোলন-হামলা-মামলা  গাইবান্ধা-রংপুর বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: