সিলেট বিমানবন্দরে আওয়ামী লীগের ২ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রহমান জামিল ও অ্যাডভোকেট সৈয়দ শামীমকে আটক করা হয়েছে। ইমিগ্রেশনের সময়

2024-08-27T19:06:47+00:00
2024-08-27T19:06:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেট বিমানবন্দরে আওয়ামী লীগের ২ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৭:০৬ পিএম 
সিলেট বিমানবন্দরে আওয়ামী লীগের ২ নেতা আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রহমান জামিল ও অ্যাডভোকেট সৈয়দ শামীমকে আটক করা হয়েছে। ইমিগ্রেশনের সময় তাদেরকে আটক করা হয়। 

সোমবার (২৬ আগস্ট) রাতে তাদেরকে আটক করা হয়। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ২৩৫) ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। যথারীতি তারা ওসমানী বিমানবন্দরেও পৌঁছান। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদেরকে আটকে দেওয়া হয়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   সিলেট ওসমানী বিমানবন্দর-আওয়ামী লী নেতা আটক  সিলেট বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: