'ভাইয়ের শরীরে আঘাতকারী কেউ যেন ছাড় না পায়'

রংপুর ব্যুরো

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছেন, আপনাদের কাছে আমার একটাই দাবি আমার পরিবারের স্বপ্নদ্রষ্টা ছোটভাই

2024-08-31T19:41:11+00:00
2024-08-31T19:41:11+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
'ভাইয়ের শরীরে আঘাতকারী কেউ যেন ছাড় না পায়'
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৭:৪১ পিএম   (ভিজিট : ৩৩০)
'ভাইয়ের শরীরে আঘাতকারী কেউ যেন ছাড় না পায়'
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছেন, আপনাদের কাছে আমার একটাই দাবি আমার পরিবারের স্বপ্নদ্রষ্টা ছোটভাই আবু সাঈদকে যারা আঘাত করেছে ও হত্যা করেছে তারা কেউ যেন ছাড় না পায়।

বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে দুই দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক আদর রহমান, রংপুর আইনজীবী সমিতির সদস্য ও বৈষম্য বিরোধী আন্দোলনের রংপুর সমন্বয় পলাশ কান্তি নাগ, বিশিষ্ট ফটো সাংবাদিক ফিরোজ চেীধুরী, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও শিক্ষার্থীরা।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, আমাদের পরিবারে আমরা নয় ভাই বোন। ভাইদের মধ্যে আবু সাঈদ ছিল সবার ছোট। আমাদের পরিবারে একমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে পেরেছে আবু সাঈদ। আশা ছিল সে বড় হয়ে ভালো কিছু করে আমাদের পরিবারের হাল ধরবে। কিন্ত তাকে নির্মমভাবে হত্যা করা হলো। যারা আমার ছোট ভাইকে আঘাত করেছে ও এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সবার কঠোর শাস্তি চাই।

তিনি আরও বলেন, এ আলোকচিত্র প্রদর্শনীতে আমার ছোট ভাই, যেদিন শহীদ হয় ওই বিষয়গুলো উঠে এসেছ। সবাইকে ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য।

এ আলোকচিত্র অনুষ্ঠানের উদ্যোক্তা ফটো সাংবাদিক আদর রহমান বলেন, আমি প্রথমে শহীদ আবু সাইদের পরিবারের জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি। আমি ১৬ জুলাইয়ে সাড়ে ৩শ ছবি তুলেছি এর মধ্যে ৫০টি ছবি এখানে প্রদর্শন করা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কখনো যদি আবু সাইদকে নিয়ে গবেষণা করা হয় তাহলে হয়তো এই ছবিগুলো অনেক কার্যকর ভূমিকা পালন করবে।

রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের রংপুর প্রতিনিধি সাংবাদিক মেরীনা লাভলী বলেছেন, একটি যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আবু সাঈদ গত ১৬ জুলাই শহীদ হয়। এ ঘটনা সারা দেশ দেখেছে। সে বুক পেতে দিয়েছিল এবং পুলিশ তাকে গুলি করেছে। এ প্রদর্শনীতে সে চিত্রগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। আমরা চাই শহীদ আবু সাঈদ সহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। যে যৌক্তিক সংস্কারের জন্য আবু সাঈদ জীবন দিলো তা বাস্তবায়ন হোক।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ফটো সাংবাদিক আদর রহমানের তোলা আলোকচিত্র প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুক্রবার শুরু হয়ে শনিবার রাতে শেষ হবে। সন্ধ্যা এখবর লেখার সময় জানানো হয়, আরো একটি বারানো হতে পারে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: