কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত না হওয়ায় কুমিল্লায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। এদিকে গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

2024-09-01T21:59:59+00:00
2024-09-01T21:59:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৯ পিএম 
কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন
গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত না হওয়ায় কুমিল্লায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। এদিকে গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গোমতী নদীর বুরবুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হওয়া আজ আরও কমেছে। ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানি কমে বন্যা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। বন্যার ফলে দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। ভেসে উঠছে সড়কগুলো।

এ ছাড়া কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চলের লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যার পানি কমে পরিস্থিতির আরও উন্নত হয়েছে। জেলা প্রশাসনের হিসেব মতে, ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। ৭শ’ ২৪টি আশ্রয়কেন্দ্রে ৭৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ২২৫টি মেডিকেল টিম এসব অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়া অব্যাহত রেখেছে।

জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ নগদ টাকা ও ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ১৬ শ’ টন চাল, নগদ ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে কুমিল্লায় পর্যাপ্ত ত্রাণ এসেছে। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ত্রাণগুলো দুর্গতদের মাঝে পৌঁছে দিচ্ছেন। গেল কয়েকদিনে ভারী বৃষ্টিপাত না হওয়ায় কুমিল্লায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে।

এদিকে গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গোমতী নদীর বুরবুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হওয়া আজ আরও কমেছে। ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানি কমে বন্যা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। বন্যার ফলে দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। ভেসে উঠছে সড়কগুলো।

এ ছাড়া কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চলের লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যার পানি কমে পরিস্থিতির আরও উন্নত হয়েছে। জেলা প্রশাসনের হিসেব মতে, ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। ৭শ’ ২৪টি আশ্রয়কেন্দ্রে ৭৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ২২৫টি মেডিকেল টিম এসব অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়া অব্যাহত রেখেছে।

জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ নগদ টাকা ও ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ১৬ শ’ টন চাল, নগদ ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে কুমিল্লায় পর্যাপ্ত ত্রাণ এসেছে। বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ত্রাণগুলো দুর্গতদের মাঝে পৌঁছে দিচ্ছেন।

সময়ের আলো/আরআই

  বিষয়:   বন্যা পরিস্থিতি-ভেসে উঠছে ক্ষতচিহ্ন  কুমিল্লা 

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: