বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক দোয়া ও মিলাদ মাহফিল করেছে বরিশাল মহানগর ও জেলা বিএনপি। দিনটি উপলক্ষে রোববার (১ সেপ্টেম্বর) মিলাদ মাহফিল ও আলোচনা সভা করে তারা।
এদিন সকালে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া হয়। দুপুরে মহানগর বিএনপির উদ্যোগেও আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়।
পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক (বরিশাল বিভাগ) সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব আলতাফ মাহমুদ সিকদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন, জেলা মহিলাদলের সভাপতি ফাতেমা রহমান প্রমুখ।
কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীরা বিভিন্ন উপজেলাসহ নগরীর ৩০টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হন। কর্মসূচিতে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করে নেতাকর্মীরা।
সময়ের আলো/আরআই