নবাবগঞ্জে সালমান এফ রহমানসহ ১৭৩ জনের বিরুদ্ধে মামলা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক এমপি হারুন অর রশিদসহ ১৭৩ জনের নাম ও অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০

2024-09-02T23:50:37+00:00
2024-09-02T23:50:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে সালমান এফ রহমানসহ ১৭৩ জনের বিরুদ্ধে মামলা
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫০ পিএম 
নবাবগঞ্জে সালমান এফ রহমানসহ ১৭৩ জনের বিরুদ্ধে মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক এমপি হারুন অর রশিদসহ ১৭৩ জনের নাম ও অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনের নামে ঢাকার নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। 

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কলাকোপা ভৈরাহাটি গ্রামের ফাতেমা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। নবাবগঞ্জ থানা মামলা নম্বর-৩। 

মামলার এজাহার সূত্র জানায়, শেখ হাসিনা সরকার পতনের ১ দফা দাবিতে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র-জনতা শান্তিপূর্ণ কর্মসূচিতে অবস্থান করছিলাম। এসময় হামলাকারীরা সালমান এফ রহমানের নির্দেশে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। তারা ছাত্র-জনতার ওপর শর্টগানের ছিটা গুলি ছোড়ে এবং লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আমিসহ কিছু শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হই। পরের দিন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আমার শরীর থেকে ২৭টি গুলি বের করে। চিকিৎসা নিয়ে আসামিদের নাম সংগ্রহে দেরি হওয়ায় এজাহার দায়েরে দেরি হলো।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল গণমাধ্যমে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সালমান এফ রহমান-মামলা  দোহার-নবাবগঞ্জ  ঢাকা বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: