দিনাজপুরে মোবাইল-বাইক চুরি, গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে গণপিটুনিতে আয়নুল ইসলাম (৩৩) নামে এক চোরের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঝানজিরা গ্রামে

2024-09-03T18:19:48+00:00
2024-09-03T18:19:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে মোবাইল-বাইক চুরি, গণপিটুনিতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৯ পিএম 
দিনাজপুরে মোবাইল-বাইক চুরি, গণপিটুনিতে যুবক নিহত
দিনাজপুরে গণপিটুনিতে আয়নুল ইসলাম (৩৩) নামে এক চোরের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঝানজিরা গ্রামে মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় ঘটনাটি ঘটেছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। 

নিহত আইনুল ইসলাম (৩৩) জেলার চিরিরবন্দরে তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন মৃত্যুর বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন।

কোতোয়ালি থানার এসআই রবিউল ইসলাম জানান, ঝানজিরা গ্রামের রাস্তার উপর থেকে আয়নুলের মরদেহ উদ্ধার করেছেন তারা। সোমবার রাতে অত্র গ্রামের জাফরের বাড়িতে একটি মোটরসাইকেল এবং দুইটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল তিনজন চোর। টের পেয়ে গ্রামবাসীর ধাওয়ায় দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে যায়। এসময় গণপিটুনিতে প্রাণ হারায় আয়নুল। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তিনটি মোবাইল ফোনের মধ্য একটি নিহত আইনুল ইসলামের, অন্য দুইটির মালিকানা দাবি করেছে জাফরের পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   গণপিটুনি-যুবক নিহত  দিনাজপুর-রংপুর বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: