সিংড়ায় আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে জামায়াত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ২ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিংড়া

2024-09-03T18:43:43+00:00
2024-09-03T18:43:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে জামায়াত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম 
সিংড়ায় আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে জামায়াত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ২ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিংড়া উপজেলার সাঐল বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সাভারে নিহত রমজান আলীর পরিবারকে নগদ ২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। এরপর বিকেল ৪টায় উপজেলার শোয়াইর বাজারে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে নিহত সোহেল রানার পরিবারকে নগদ ২ লক্ষ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ.ব.ম. আমান উল্লাহ্, সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর আমীর মাওলানা সাদরুল উলা, নায়েবে আমীর মাওলানা আলী আকবর, সেক্রেটারি মো. মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো কুতুবুল আলম, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান হোসেন প্রমুখ।

উল্লেখ, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হন উপজেলার সাঐল হাজীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রমজান আলী (৩০)। তিনি মাছের আড়তে কাজ করতেন। একই দিন পুলিশের গুলিতে নিহত হন উপজেলার শোয়াইর গ্রামের মোত্তালেব হোসেনের ছেলের সোহেল রানা (২৮)। তিনি পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আন্দোলনে নিহত-শহীদ পরিবারের পাশে জামায়াত  সিংড়া-নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: