বিএনপির ত্রাণ তহবিলে ২৭ লাখ টাকা দিল খুলনা নগর বিএনপি

খুলনা ব্যুরো

সারাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির

2024-09-03T19:57:49+00:00
2024-09-03T19:57:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির ত্রাণ তহবিলে ২৭ লাখ টাকা দিল খুলনা নগর বিএনপি
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৭ পিএম 
বিএনপির ত্রাণ তহবিলে ২৭ লাখ টাকা দিল খুলনা নগর বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির ত্রাণ তহবিলে নগদ ২৭ লাখ টাকা প্রদান করেছেন। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে মহানগর বিএনপি নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণের অর্থ প্রদান করেন।
 
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ত্রাণের চেক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগর শাখার আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক বেগম রেহানা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ। 

খুলনা বিএনপির মিডিয়া সেল জানান, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি প্রত্যাহার করে এবং নেতাকর্মীদের সহায়তায় খুলনা মহানগর বিএনপি এ অর্থ দলের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপির ত্রাণ তহবিল-আর্থিক সহায়তা  খুলনা নগর বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: