বাগমারায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর বাগমারা উপজেলার তেলিপুকুর গাংগোপাড়া বাজার থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম লিয়াকতুল আলম ওরফে লিটন রানা

2024-09-04T21:20:48+00:00
2024-09-04T21:20:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বাগমারায় অস্ত্রসহ যুবক গ্রেফতার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২০ পিএম 
বাগমারায় অস্ত্রসহ যুবক গ্রেফতার
রাজশাহীর বাগমারা উপজেলার তেলিপুকুর গাংগোপাড়া বাজার থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম লিয়াকতুল আলম ওরফে লিটন রানা (২৯)। তার বাড়ি বাগমারার ভবানীগঞ্জ এলাকায়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, লিটনের দেহ তল্লাশি করে একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ নিয়ে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: