সাবেক এমপির বিরুদ্ধে মামলা করায় বাদীর ভাইয়ের উপর হামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করায় বাদী পরিবারের সদস্য মাওলানা বেলাল উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৫

2024-09-05T18:35:45+00:00
2024-09-05T18:35:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাবেক এমপির বিরুদ্ধে মামলা করায় বাদীর ভাইয়ের উপর হামলা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৫ পিএম 
সাবেক এমপির বিরুদ্ধে মামলা করায় বাদীর ভাইয়ের উপর হামলা
বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করায় বাদী পরিবারের সদস্য মাওলানা বেলাল উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত বেলালকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মাতৃসদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওলানা বেলাল উদ্দিন জালিয়াঘাটা এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে।

গত ৩ সেপ্টেম্বর বেলাল উদ্দিনের ভাই মোহাম্মদ আমিন চৌধুরী সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার চাচা রশিদ আহমদের বিরুদ্ধে মামলা করায় এবং মাওলানা বেলাল ওই মামলার স্বাক্ষী হওয়ায় ক্ষীপ্ত হয়ে সাবেক এমপি মোস্তাফিজ ও চেয়ারম্যান রশিদের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাওলানা মুফতি বেলাল উদ্দিন নিজ বাড়ি থেকে বের হয়ে জালিয়াঘাটা গোদারপাড় এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা মেম্বার রশিদের বড় ভাই বাদশা ও হারুনের নেতৃত্বে সন্ত্রাসীরা লাটিসোটা নিয়ে মাওলানা বেলালের উপর হামলা চালায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার মাওলানা বেলালের ভাই মোহাম্মদ আমিন চৌধুরী মোস্তাফিজ ও চেয়ারম্যান রশিদের বিরুদ্ধে মামলা করায় ক্ষীপ্ত হয়ে এই হামলা চালিয়েছে। মাওলানা বেলাল বাদী পরিবারের সদস্য এবং স্বাক্ষী হওয়ায় সন্ত্রাসীরা তার উপর ক্ষীপ্ত ছিল।

বাঁশখালী থানার ওসি সুধাংশু শেখর হালদার জানান, এই বিষয়ে খবর পেয়েছি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: