দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাককে বালুবোঝাই ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথরবোঝাই একটি বিকল ট্রাকে বালুবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক হেলপার।বৃহস্পতিবার (৫

2024-09-05T19:48:14+00:00
2024-09-05T19:48:14+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাককে বালুবোঝাই ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৮ পিএম 
দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাককে বালুবোঝাই ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথরবোঝাই একটি বিকল ট্রাকে বালুবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক হেলপার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কোমপরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম সজিব মিয়া (২৫)। তিনি জেলার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে। আহত হেলপার শাহাদত মিয়া আশংকাজনক অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বগুড়াগামী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। একই দিকে যাওয়ার সময় বালুবোঝাই আরেকটি ট্রাক এসে পাথরবোঝাই বিকল ট্রাকের পিছনে ধাক্কা দিলে বালুবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বালুবোঝাই ট্রাকের চালক তার সিটের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকের ভিতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: