দিনাজপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত ৩ দিনব্যাপী জেলা ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে। আখেরী মোনাজাতে ছিল সর্বস্তরের মানুষের ঢল। মোনাজাত

2024-09-07T13:16:25+00:00
2024-09-07T13:16:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত ৩ দিনব্যাপী জেলা ইজতেমা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৬ পিএম 
দিনাজপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত ৩ দিনব্যাপী জেলা ইজতেমা
দিনাজপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে। আখেরী মোনাজাতে ছিল সর্বস্তরের মানুষের ঢল। মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরব্বি ও তাবলীগ জামাতের জিম্মাদার (দায়িত্বশীল) মো. ওয়াসিকুল ইসলাম। বেলা ১১টা ৪৯ মিনিটে শুরু হয়ে ১১টা ৫৪ মিনিটে মোনাজাত শেষ হয়। ৫ মিনিটের মোনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দিনাজপুর দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ইজতেমা মাঠে সমবেত হন লক্ষাধিক মানুষ। বেলা সাড়ে ১০টার মধ্যে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে। ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে। মোনাজাতে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিবৃন্দ দাবী করেছেন।

শহরের অধিকাংশ দোকানী দোকানপাট বন্ধ করে মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া দিনাজপুর সদর, বিরল উপজেলাসহ আশপাশের অন্যান্য উপজেলা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ মুনাজাতে অংশগ্রহণ করেন।

শনিবার ইজতেমার শেষ দিন বাদ ফজর বয়ান করেন ঢাকার কাকরাইলের মুরিব্ব হাফেজ ওয়াজিবুল্লাহ। এর পর সকাল সাড়ে ৯টা হতে মোনাজাতের আগ পর্যন্ত বয়ান করেন মো. হারুনুর রশিদ ও শিহাব উদ্দীন। এরপর মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরব্বি মো. ওয়াসিকুল ইসলাম। এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ইজতেমা মাঠের চার পাশে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গোয়েন্দা বিভাগের সদস্য মোতায়েন ছিল। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মত, ২০২২ সালের ৩১ মার্চ হতে ২ এপ্রিল পর্যন্ত দ্বিতীয়বারের মত এবং ২০২৩ সালের ২ মার্চ হতে ৪ মার্চ দিনাজপুরে ৩ দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: