ভারতে পালানোর সময় জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও তার ভাই আটক

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার

2024-09-07T22:28:45+00:00
2024-09-07T22:28:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
অপরাধ
ভারতে পালানোর সময় জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও তার ভাই আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৮ পিএম 
ভারতে পালানোর সময় জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও তার ভাই আটক
সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার ছোট ভাই সাদেক আহমদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপি’র হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী গোয়াবাড়ি নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করছিল। আনুমানিক সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দুইজন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল ধাওয়া করে তাদেরকে আটক করে।

পরে তারা জানায়, তাদের মধ্যে একজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল আহমদ (৫৫) এবং অপরজন ছোট ভাই সাদেক আহমেদ (২৫)। দুজনেই জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামের হাজী মনির উদ্দিনের ছেলে।

তাদের দেহ তল্লাশি করে ২টি বাংলাদেশী পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশী ৪ হাজার টাকা, ৩টি মোবাইল সেট ও তাদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালসহ তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: