নৈশ প্রহরীকে বেঁধে ডাল মিলে ডাকাতি, ১৬০ বস্তা লুট

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় নৈশপ্রহরীকে বেঁধে ১৬০ বস্তা ডাল লুটের খবর পাওয়া গেছে। রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলার বেলপুকুর ইউনিয়ন ও রাজশাহী মহানগরীর

2024-09-08T20:43:55+00:00
2024-09-08T20:43:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নৈশ প্রহরীকে বেঁধে ডাল মিলে ডাকাতি, ১৬০ বস্তা লুট
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৩ পিএম 
নৈশ প্রহরীকে বেঁধে ডাল মিলে ডাকাতি, ১৬০ বস্তা লুট
রাজশাহীর পুঠিয়ায় নৈশপ্রহরীকে বেঁধে ১৬০ বস্তা ডাল লুটের খবর পাওয়া গেছে। রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলার বেলপুকুর ইউনিয়ন ও রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার (আরএমপি) সামনে উত্তর পাশের ডাউল মিলে এ লুটের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, শনিবার দিনগত রাত ৩ টার দিকে ১০ থেকে ১৫ জন মুখশ পরা লোক মিলের সামনে এসে দুজন নৈশ প্রহরীকে বেঁধে ১৬০ বস্তা ডাল লুট করে নিয়ে যায়। যার বর্তমান মূল্য প্রায় ১২ লক্ষ টাকা বলে জানান তারা।  

এ বিষয়ে মিল মালিক মাহতাবের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

বেলপুকুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মিলের মালিক পক্ষ থানায় এসেছে কিন্তু থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ হয়নি। মিল মালিক পক্ষ নিজেরাই বিষয়টি দেখভাল করছেন। আমরা বিষয়টি এখন অবগত আছি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতি-ডাল লুট  পুঠিয়া-রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: