রায়পুরায় সাবেক মেয়রের সংবাদ সম্মেলন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় মিথ্যা তথ্য দিয়ে মানহানি করায় সংবাদ সম্মেলন করেছেন সাবেক দুই বারের মেয়র আব্দুল কুদ্দুস মিয়া।রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে

2024-09-09T09:07:29+00:00
2024-09-09T09:07:29+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রায়পুরায় সাবেক মেয়রের সংবাদ সম্মেলন
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৭ এএম 
রায়পুরায় সাবেক মেয়রের সংবাদ সম্মেলন
নরসিংদীর রায়পুরায় মিথ্যা তথ্য দিয়ে মানহানি করায় সংবাদ সম্মেলন করেছেন সাবেক দুই বারের মেয়র আব্দুল কুদ্দুস মিয়া।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

তিনি তার লিখিত বক্তব্যে পাঠ করে বলেন, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা গত শনিবার আমার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট মানহানিকর সংবাদ সম্মেলন করেছে। তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বৃন্দ,আমি আব্দুল কুদ্দুস মিয়া, বিএনপি মনোনীত সাবেক দুইবারের জনগণ দ্বারা নির্বাচিত মেয়র, সাবেক আহ্বায়ক রায়পুরা পৌরসভা বিএনপি, সাবেক সহ সভাপতি রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, সাবেক সভাপতি রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ ও সাবেক সভাপতি রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদ।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার রায়পুরা বাজার জামে মসজিদ নিয়ে। রায়পুরা বাজার মসজিদ ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন কিছু লোক। কেউ কোন হিসাব নিকাশ সংক্রান্ত প্রশ্ন করলে মামলার ভয় ও তাদের গ্যাং দ্বারা হুমকি ধামকি দিয়ে থামিয়ে দিতেন।

সরকার পতনের পর মসজিদের মুসল্লিগন বিগত দিনের হিসাব নিকাশ নেওয়ার ও নতুন কমিটি করার প্রস্তাব করেন। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সুনাম নষ্ট করার জন্য একটি মান হানিকর সংবাদ সম্মেলন করেছে। আমি ইহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: