শিক্ষার্থীদের তোপের মুখে ঝিনাইদহ ছাড়লেন হাসপাতালের তত্ত্বাবধায়ক

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম ১০ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়েছেন। সোমবার

2024-09-09T17:43:12+00:00
2024-09-09T17:43:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীদের তোপের মুখে ঝিনাইদহ ছাড়লেন হাসপাতালের তত্ত্বাবধায়ক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৩ পিএম 
শিক্ষার্থীদের তোপের মুখে ঝিনাইদহ ছাড়লেন হাসপাতালের তত্ত্বাবধায়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম ১০ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদের তোপের মুখে তিনি ঝিনাইদহ ছাড়তে বাধ্য হন। 

তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলামের বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তিকে মদদ দেওয়া, হাসপাতালের খাবার ও কেনাকাটায় দুর্নীতি, স্বজনপ্রীতি ও টেন্ডারবাজীর অভিযোগ ছিল দীর্ঘদিনের। এ সব অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলামকে একাধিকবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সতর্ক করেন। হাসপাতালের সাইকেল স্ট্যান্ডের ইজারা বাবদ এক নারী ঠিকাদারের কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন জানান, তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম এর আগের কর্মস্থলে দুর্নীতির দায়ে বদলি হন। সদর হাসপাতালে যোগদানের পর থেকে তিনি ঔষধ কেনাকাটা, খাবারের টেন্ডার, হাসপাতালের মেরামত ও নির্মাণে দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন। 

তিনি আরও জানান, ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি হাসপাতালের রোগীদের খাবার টেন্ডারের মাধ্যমে সরবরাহ করছে। এবছরও তাকেই কারসাজি করে টেন্ডার দেন। এছাড়া হাসপাতালের বিভিন্ন খাত থেকে তিনি মাসিক মাসুহারা গ্রহণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
এ সব বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে তিনি ঝিনাইদহ ছাড়তে বাধ্য হন। তার অনুপস্থিতিতে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন বলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে। সেসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঝিনাইদহ সদর হাসপাতাল-তত্ত্বাবধায়ক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: