রাজবাড়ীতে আগাম ফুলকপিতে ব্যাকটেরিয়া, দুশ্চিন্তায় কৃষক

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অতিবৃষ্টির কারণে ব্যাকটেরিয়ার আক্রমণে আগাম ফুলকপির ক্ষেতে পচন দেখা দিয়েছে। ফলে আক্রান্ত গাছ থেকে ফুলকপি নষ্ট হতে শুরু

2024-09-10T18:21:17+00:00
2024-09-10T18:21:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে আগাম ফুলকপিতে ব্যাকটেরিয়া, দুশ্চিন্তায় কৃষক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২১ পিএম 
রাজবাড়ীতে আগাম ফুলকপিতে ব্যাকটেরিয়া, দুশ্চিন্তায় কৃষক
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অতিবৃষ্টির কারণে ব্যাকটেরিয়ার আক্রমণে আগাম ফুলকপির ক্ষেতে পচন দেখা দিয়েছে। ফলে আক্রান্ত গাছ থেকে ফুলকপি নষ্ট হতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের কৃষকেরা। অতিবৃষ্টি, ভালো বীজের সংকট ও কৃষকদের প্রশিক্ষণের অভাবে প্রতি বছর আগাম শীতকালীন সবজি চাষে এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন কৃষিবিদরা।

জানা গেছে, গত বছর ফুলকপির কার্ডে বা ফুল না আসায় এবছর ভালো ফলনের আশা করেছিলেন তারা। কিন্তু এবারও প্রায় শতাধিক কৃষকের আগাম ফুলকপির ক্ষেতে কার্ড পচা রোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা।

বালিয়াকান্দি উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, উপজেলায় ১৬ হাজার ৩৭২ হেক্টর আবাদি জমি রয়েছে। এর মধ্যে উপজেলায় ৩৮৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়। যার মধ্যে ১৮০ হেক্টর জমিতে চাষ হয় আগাম ফুলকপি।

উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া, গুপ্তলক্ষনদিয়া, হাতিমোহন মাঠে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ আগাম জাতের ফুলকপির চাষ হয়েছে। শীতকালীন সবজি পরিচর্যা করছেন কৃষকেরা। তবে বেশিরভাগ জমির ফুলকপির ফুলে পচন ধরেছে। ফুলকপির ফুলে প্রথমে বাদামি রং এর গোলাকৃতি দাগ দেখা যাচ্ছে। অনেক ফুলে বড় আকারে দাগ তৈরি হয়েছে। ব্যাকটেরিয়ার আক্রমণে ফুলগুলোতে পচন ধরেছে। অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে। কয়েকজন কৃষকের রোপণ কৃত সম্পন্ন জমির ফুলকপি পচন রোগে নষ্ট হয়ে গেছে। ক্ষেত থেকে সেগুলো তুলে ফেলছেন কৃষকেরা। এছাড়া এই ইউনিয়নের কয়েকশত কৃষকের জমির ফুলকপিও পচন রোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, গতবছর বীজের কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছিলো। আমি চেষ্টা করে বীজ কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ এনে দিয়েছিলাম। এ বছর বেশ কিছু জমির ফুলকপি কার্ড পচন রোগ হয়েছে। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি বলেন, বালিয়াকান্দির বেশির ভাগ কৃষক একই জমিতে বারবার এক ফসল চাষ করেন। জামালপুরের ওই অঞ্চলে আষাঢ়-মাঘ মাস পর্যন্ত একই জমিতে তিনবার ফুলকপির আবাদ করেন। এই কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া কৃষকেরা বেশি ঝুঁকি নিয়ে ফেলেন যে কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষি বিভাগের পরামর্শে কৃষকদের চাষাবাদ করার অনুরোধ করেন তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আগাম ফুলকপি-ব্যাকটেরিয়ার আক্রমণ  শীতকালীন সবজি চাষ  রাজবাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: