‘গণহত্যার বিচার চাই, গণহারে মামলা চাই না’

বরিশাল ব্যুরো

সারাদেশ

জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, পাচারকৃত টাকা ফিরিয়ে আনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়ার সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবিতে

2024-09-10T20:49:06+00:00
2024-09-10T20:49:06+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
‘গণহত্যার বিচার চাই, গণহারে মামলা চাই না’
বরিশালে বাম জোটের দাবি দিবস পালিত
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৯ পিএম 
‘গণহত্যার বিচার চাই, গণহারে মামলা চাই না’
জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, পাচারকৃত টাকা ফিরিয়ে আনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়ার সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবিতে বরিশালে বাম জোটের দাবি দিবস পালিত হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। দাবি দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সংগঠক নৃপেন্দ্রনাথ বাড়ৈ।

বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সদস্য উপাধ্যক্ষ হারুন উর রশিদ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের এক মাস পার হয়ে গেলেও স্বৈরাচারী সরকার পরিচালিত হত্যাকাণ্ডে নিহত সহস্রাধিক শহীদি জনতা হত্যার সুষ্ঠু বিচার হচ্ছেনা। গণহত্যার বিচারে রাষ্ট্রীয় উদ্যোগে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারিক প্রক্রিয়া শুরু না করে আগের সরকারের স্টাইলে গণহারে মামলা দেয়া হচ্ছে। গণহারে মামলা করলেই গণহত্যার বিচার নিশ্চিত করা যায় না। বক্তারা অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের যথাযথ বিচারিক প্রক্রিয়া শুরু করার দাবি জানান। 

বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে গত এক মাসে সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। পাচারকৃত টাকা ফেরত আনা বা ঋণ খেলাপিদের টাকা উদ্ধারে কোন কার্যকর ভূমিকা দেখা যাচ্ছেনা। সালমান এফ রহমানের নামে খুনের মামলা দেয়া হচ্ছে কিন্তু শেয়ারবাজার লুণ্ঠনের মামলা দেয়া হচ্ছেনা।

বক্তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত যাবার জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন চালু, নির্বাচনে টাকা ও পেশীশক্তির প্রভাব রোধ করাসহ সার্বিক সংস্কারের পরিকল্পনাসহ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জুলাই অভ্যুত্থান হত্যাকাণ্ড-বিচার দাবি  বাম গণতান্ত্রিক জোট-বরিশাল শাখা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: