আবু সাঈদ হত্যা: অভিযুক্ত দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে

রংপুর ব্যুরো

সারাদেশ

কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য আমীর হোসেন

2024-09-10T20:53:56+00:00
2024-09-10T20:53:56+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আবু সাঈদ হত্যা: অভিযুক্ত দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৩ পিএম 
আবু সাঈদ হত্যা: অভিযুক্ত দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে
কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য আমীর হোসেন ও সুজন চন্দ্র রাইয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মামলাটির তদন্ত কর্মকর্তা ও রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন দুই পুলিশ সদস্যকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালত এ আদেশ দেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় আমীর ও সুজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ বিষয়ে আরও তদন্তের জন্য তাদেরকে রিমান্ডে চাওয়া হয়েছে।   

উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। এ ঘটনায় গত ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আবু সাঈদ হত্যা  অভিযুক্ত দুই পুলিশ-রিমান্ড  রংপুর বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: