কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ২টায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে জুলাই

2024-09-10T21:19:16+00:00
2024-09-10T21:19:16+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১৯ পিএম 
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ২টায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা শুরুর আগে এই ঘটনা ঘটে।

এসময় শিক্ষার্থীদের দাবি, একটা পক্ষ এই সভা বানচালের চেষ্টা করার জন্য এটা ঘটিয়েছে। 

প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, মতবিনিময় সভা শুরুর আগে হঠাৎ করেই টাউনহলের পশ্চিম পাশের একটি ভবনের পাশ থেকে কয়েকজন এসে একে একে তিনটি ককটেল মেরে পালিয়ে যায়। এসময় সাথে সভায় উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যায়। পরে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা এসে ককটেলগুলোর পরিত্যক্ত অংশ উদ্ধার করে। এই সভা বানচাল করার জন্য একটা পক্ষ চেষ্টা চালাচ্ছে, তাই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে। 

এবিষয় কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা নাজমীন বলেন, ঘটনাটি শুনেছি, বিস্তারিত জেনে পরবর্তীতে আপনাদেরকে জানাবো।   

ককটেল বিস্ফোরণের বিষয় জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাকিব আহমেদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা খোঁজখবর নিচ্ছি।

প্রসঙ্গত, উক্ত আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদসহ অন্যান্য কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলো।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বৈষম্যবিরোধী ছাত্র-মতবিনিময় সভা  ককটেল বিস্ফোরণ  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: