বরিশালে ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী নিহত

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও যাত্রী পোল্টি খামারি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার

2024-09-12T16:41:19+00:00
2024-09-12T16:41:19+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী নিহত
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪১ পিএম 
বরিশালে ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী নিহত
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও যাত্রী পোল্টি খামারি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রথবাড়ী পাকুরিয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ওসি আলম চাঁদ জানিয়েছেন। 

নিহতরা হলো- অটোরিকশার যাত্রী পোল্টি খামারি উপজেলার খাজুরিয়া এলাকার বাসিন্দা মৃত সেকেলউদ্দিনের ছেলে নুর হোসেন কাজী (৬০) ও অটোরিকশার চালক গৌরনদী উপজেলার শাওরা এলাকার আব্দুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩)।
 
ঘটনাস্থলে থাকা আগৈলঝাড়া থানার এসআই শফিকুল ইসলাম সরকার জানান, উপজেলার পয়সারহাট থেকে চাল নিয়ে একটি ট্রাক পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। গৌরনদী থেকে একদিন বয়সী মুরগির বাচ্চা নিয়ে অটোরিকশায় যাচ্ছিলো নিহত দুজন। পথের রথখোলা পাকুরিয়ার পাড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়ে উভয় যান দুইটি রাস্তার পাশে খাদে পানির মধ্যে পড়ে। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। 

আগৈলঝাড়া থানার ওসি আলম চাঁদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  ট্রাক-অটোরিকশা সংঘর্ষ  চালক-যাত্রী নিহত  বরিশাল বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: