কাজের বুয়ার বেশে দেড় কোটি টাকার হেরোইন নিয়ে যাচ্ছিলেন ঢাকায়

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

মেয়ের বাসা রাজশাহী থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ঢাকায় নেওয়ার পথে গাজীপুর থেকে গ্রেফতার হয়েছে এক বৃদ্ধা। শুক্রবার (১৩

2024-09-13T23:39:55+00:00
2024-09-13T23:39:55+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কাজের বুয়ার বেশে দেড় কোটি টাকার হেরোইন নিয়ে যাচ্ছিলেন ঢাকায়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৯ পিএম 
কাজের বুয়ার বেশে দেড় কোটি টাকার হেরোইন নিয়ে যাচ্ছিলেন ঢাকায়
মেয়ের বাসা রাজশাহী থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ঢাকায় নেওয়ার পথে গাজীপুর থেকে গ্রেফতার হয়েছে এক বৃদ্ধা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া থেকে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হোসনেয়ারা বেগম (৬০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম গ্রামের নুর হোসেনের স্ত্রী।

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অভিযান চালিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজন এক বৃদ্ধা মহিলাকে তল্লাশি করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৫টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য দেড় কোটি টাকা। পরে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। সে কাজের মহিলা বেশে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন। আসলে তার কালীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে একাধিক বাড়ি রয়েছে।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বয়স্ক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার থেকে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে, যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রাজশাহী থেকে ঢাকা ও আশপাশে চালান দেয়ার জন্য মাদকদ্রব্য হেরোইন নিয়ে যাচ্ছিলেন। আমরা আদালতে তার রিমান্ড চাইবো। এতে তার সঙ্গে কারা জড়িত তাদের ধরতে সুবিধা হবে। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হেরোইন পাচার-নারী আটক  গাজীপুর  ঢাকা বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: