চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সামিয়া রানী নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বড়পুকুরিয়া

2024-09-14T21:04:13+00:00
2024-09-14T21:04:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৪ পিএম 
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সামিয়া রানী নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বড়পুকুরিয়া সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত সামিয়া রানী সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিল বৈইঠা গ্রামের মৃত বিশুর মেয়ে। 

সদর মডেল থানার ওসি গোলাম জাকারিয়া সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সোনাতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মারা যায় সামিয়া রানী। পরে খবর পেয়ে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে ওসি আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিকারগ্রস্ত ও নিঃসন্তান ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ট্রেনে কাটা-নারীর মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: