বকেয়া বেতনের দাবিতে সাবেক এমপি কিরনের কারখানার শ্রমিকদের অবস্থান

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের মালিকানাধীন কারখানার শ্রমিকেরা তাদের পাওনা বকেয়া বেতন আদায়ের দাবিতে মানববন্ধন ও অবস্থান

2024-09-15T17:36:26+00:00
2024-09-15T17:36:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বকেয়া বেতনের দাবিতে সাবেক এমপি কিরনের কারখানার শ্রমিকদের অবস্থান
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৬ পিএম 
বকেয়া বেতনের দাবিতে সাবেক এমপি কিরনের কারখানার শ্রমিকদের অবস্থান
নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের মালিকানাধীন কারখানার শ্রমিকেরা তাদের পাওনা বকেয়া বেতন আদায়ের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বেগমগঞ্জ উপজেলার গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেডের সামনে চৌরাস্তা-সোনাপুর সড়কের সামনে এই কর্মসূচি পালন করা হয়।  

একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, ২০২৩ সালের ডিসেম্বর থেকে গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেড লোকসান দেখিয়ে শ্রমিকদের বেতন না দিয়ে কর্মীদের ছাঁটাই করে। ছাঁটাই কৃত কর্মীরা কর্তৃপক্ষের সাথে কয়েকবার যোগাযোগ করার পরও তারা বকেয়া বেতন দিতে গড়িমসি করে। এর জের ধরে রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেডের কর্মকর্তাদের সাথে বকেয়া বেতন আদায়ের বিষয়ে কথা বলতে যান প্রায় ২০০ জন শ্রমিক। তখন কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা না বলে কারখানার প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এতে আন্দোলনকারী শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে চৌরাস্তা-সোনাপুর সড়কের দুই পাশে গ্লোব ফ্যাক্টরির সামনে অবস্থান নেয়। এতে গ্লোব ফ্যাক্টরির সামনে যান চলাচল ১৫ মিনিট বন্ধ থাকে।

অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের মুঠোফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয়রা জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।  

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে সমস্যা সমাধানে কারখানার ভিতরে অফিস কক্ষে আলোচনায় বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয় নভেম্বর মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দিবে মালিক পক্ষ।  

সময়ের আলো/আরআই



  বিষয়:   বকেয়া বেতনের দাবি-শ্রমিকদের অবস্থান  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: