আ.লীগ সংখ্যালঘুদের ট্রাম্পকার্ড হিসেবে মনে করতো: মামুনুল হক

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

আওয়ামী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো সংঘটিত হয়, তার আসল রূপ হল শেখ হাসিনা ও তার সাম্প্রদায়িক অপশক্তি রাতের

2024-09-15T17:49:29+00:00
2024-09-15T17:49:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
আ.লীগ সংখ্যালঘুদের ট্রাম্পকার্ড হিসেবে মনে করতো: মামুনুল হক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৯ পিএম 
আ.লীগ সংখ্যালঘুদের ট্রাম্পকার্ড হিসেবে মনে করতো: মামুনুল হক
আওয়ামী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো সংঘটিত হয়, তার আসল রূপ হল শেখ হাসিনা ও তার সাম্প্রদায়িক অপশক্তি রাতের অন্ধকারে কাল নাগিনীর মতো ছোবল মারতো আর দিনের বেলা সান্ত্বনা দিত। এটা তাদের সাজানো নাটক ছিল। আর এই নাটকের কলাকুশলীরা যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে এদেশে আর কোনদিন সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা ঘটবে না। সংখ্যালঘুদের তারা নিজ স্বার্থে যথেচ্ছ ব্যবহার করেছে এবং এ বিষয়টিকে তারা ট্রাম্পকার্ড হিসেবে মনে করতো বলে জানিয়েছে বাংলাদেশ খিলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত ও তাদের জন্য দোয়া এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও পতিত স্বৈরশাসকের বিচারের দাবিতে গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, এতো তাড়াতাড়ি শেখ হাসিনার প্রেতাত্মাদের কাছ থেকে নিজেদের নিরাপদ ভাবলে চলবে না। শেখ হাসিনার সীমান্তের অপর প্রান্তে ঘুর ঘুর করছে। শুধু সে না সীমান্তের এই পারেও তার দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে। সময় সুযোগ পেলেই তারা আবার ছোবল মারবে।

তিনি বলেন, ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করার লক্ষ্যে আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা এমন একটি সমাজ তৈরি করতে চাই যে সমাজে থাকবে না কোন বৈষম্য, যে সমাজে থাকবে না কোন অনাহারের আর্তনাদ, যেখানে থাকবে না কোন ভেদাভেদ।

শেখ হাসিনার বিচারের দাবি করে মামুনুল হক বলেন, একটি স্থিতিশীল দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, নজিরবিহীন ভাবে শত শত ছাত্র-জনতাকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করেছে হাসিনা। সে সকল শহীদানদের আহাদব কবুলের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি ও রুহের মাগফেরাত কামনা করছি। সে সাথে খুনি হাসিনাকে দেশের মাটিতে এনে এসব হত্যাকাণ্ডের বিচার হবে এটাও আমরা দেখবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, দেড় মাস যুদ্ধ করে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা এখন রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতা রক্ষা করতে যদি আমরা ব্যর্থ হই  তবে হাজারো ভাইয়ের রক্ত বৃথা যাবে। হাজারো মায়ের অশ্রু বৃথা যাবে, তাই সকলকে ধৈর্যধারণ করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মুসাসহ মজলিসের নেতাকর্মী সমর্থক বৃন্দ।  

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাংলাদেশ খিলাফতে মজলিস-গণসমাবেশ  মহসচিব-মামুনুল হক  ঠাকুরগাঁও 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: