জাল দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় রাতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে মো. আরিফুর রহমান (৩৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু

2024-09-15T19:26:58+00:00
2024-09-15T19:26:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
জাল দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৬ পিএম 
জাল দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় রাতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে মো. আরিফুর রহমান (৩৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বাড়ির অদূরে কোনাখালী বিলে পড়ে থাকা তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত আরিফ একই এলাকার আবদুর রহিমের ছেলে। আরিফ বিয়ে করেছেন ৬ বছর আগে। তিনি ২ কন্যা ও ১টি ছেলে সন্তানের জনক।

জানা যায়, খুদুকখালী এলাকার হাজী কালামিয়া পাড়ার একটি ধানক্ষেতে বৈদ্যুতিক শর্টসার্কিট দেয় জমির মালিক। সেখানে রাতে মাছ ধরতে যায় আরিফ। বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। ধানক্ষেতে মারা গেলেও তার লাশ ফেলে দেওয়া হয় পার্শ্ববর্তী খালে। পরে আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ ঘটনায় 

স্থানীয়দের অভিযোগ, নিহত আরিফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁশখালী থানা পুলিশের একটি টিম। তবে পুলিশকে মরদেহ ময়নাতদন্তের জন্য আনতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আরিফের লাশ খুঁজে পাওয়ার পর তাকে জ্বিন-ভূতে মেরেছে বলে প্রচার চালানো হয়। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এখন ৪ লক্ষ টাকার বিনিময়ে নিহতের স্বজনদের সাথে খুনিদের রফাদফা হয়েছে।’

এ বিষয় জানতে নিহত আরিফের ভাই শাহিন আলম বলেন, ‘কিছু করতে হবে না ভাই। এটি আমাদের পারিবারিক বিষয়। সমাধান হয়ে গেছে।’

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনরা চায় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করতে। এখন বিনা ময়নাতদন্তে লাশ দাফন করতেও চাইলে সেখানে কিছু আইনগত ব্যাপার-স্যাপার আছে।’

সময়ের আলো/আরআই



  বিষয়:   যুবকের রহস্যজনক মৃত্যু  বাঁশখালী  চট্টগ্রাম বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: