বন্যা নিয়ে আক্ষেপ না করে পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টা চালাচ্ছি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বন্যা নিয়ে আক্ষেপ-আহাজারি না করে সামনে বন্যা

2024-09-15T21:36:57+00:00
2024-09-15T21:38:39+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
বন্যা নিয়ে আক্ষেপ না করে পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টা চালাচ্ছি
চট্টগ্রামে এলজিআরডি উপদেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৬ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৪ ৯:৩৮ পিএম
বন্যা নিয়ে আক্ষেপ না করে পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টা চালাচ্ছি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বন্যা নিয়ে আক্ষেপ-আহাজারি না করে সামনে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা হাসান আরিফ বলেন, আমাদের মূল কাজ ছিল বন্যা-পরবর্তী অবস্থা নিয়ে করণীয় ঠিক করা। সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ গ্রামীণ থেকে সব পর্যায় পর্যন্ত যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্যা-পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসা নগরীর ৯০ ভাগ লোকের জন্য পানি সরবরাহ করছে। বাকী ১০ ভাগ লোককেও পানি সরবরাহের আওতায় দ্রুত নিয়ে আসতে হবে। শুধু পানি সরবরাহ করলেই হবেনা। সরবরাহকৃত পানির বিশুদ্ধতাও নিশ্চিত করতে হবে। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য যেসব পন্থা অবলম্বন করা দরকার তা গ্রহণ করতে হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মতবিনিময় সভা  উপদেষ্টা-হাসান আরিফ  চট্টগ্রাম বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: