নরসিংদীতে কালভার্টের নিচে পানিতে পড়ে ছিল যুবকের লাশ

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে রেললাইনের কালভার্টের নিচে থেকে রতন মিয়া (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর)

2024-09-16T14:41:30+00:00
2024-09-16T14:41:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নরসিংদীতে কালভার্টের নিচে পানিতে পড়ে ছিল যুবকের লাশ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪১ পিএম 
নরসিংদীতে কালভার্টের নিচে পানিতে পড়ে ছিল যুবকের লাশ
নরসিংদীতে রেললাইনের কালভার্টের নিচে থেকে রতন মিয়া (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে নরসিংদী চেম্বার অব কমার্স ভবন সংলগ্ন ছোট বটতলা এলাকা হতে মরদেহটি উদ্ধার। 

নিহত রতন মিয়া (৩৫) পৌর শহরের বানিয়াছল এলাকার মৃত আবু তাহেরের ছেলে। তিনি নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন খালপাড় এলাকায় বসবাস করতেন। 

নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহীদুল্লাহ জানান, স্থানীয়রা রেললাইনের কালভার্টের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। 

নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোন একসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে পুলিশ জানায়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ভাসমান মরদেহ উদ্ধার  নরসিংদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: