ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সুড়াপাড়া গ্রামে এ

2024-09-16T15:15:56+00:00
2024-09-16T15:19:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৫ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৪ ৩:১৯ পিএম
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিনজনই একই পরিবারের। 

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাবি হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)।

ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান, গত দুদিনের ঝড়-বৃষ্টিতে সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পেছনের পেঁপে গাছ ভেঙ্গে যায়। রোববার রাতে আঙ্গার আলী পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। আজ (সোমবার) সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন আঙ্গার আলী মাটিতে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করতে যায়। সেসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার জানান, হাসপাতালে আসার আগেই হাসিনা ও রেশমা মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিদ্যুৎস্পৃষ্ট-মর্মান্তিক মৃত্যু  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: