বেনজীর-শহীদুলের নামে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামের এক ব্যক্তিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ,

2024-09-18T16:30:46+00:00
2024-09-18T16:30:46+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
বেনজীর-শহীদুলের নামে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩০ পিএম 
বেনজীর-শহীদুলের নামে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামের এক ব্যক্তিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) শহীদুল হকসহ ৫ জনের নামে করা মামলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এ নির্দেশ দেন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন, আদালত আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। আমাদের বিশ্বাস নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দিবে পিবিআই।

নুরুল ইসলাম সেন্টু বলেন, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে জেলার গোমস্তাপুর উপজেলার শিবরামপুরের আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র‌্যাব ও পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আবুল হোসেনকে ‘ক্রসফায়ারের’ নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় ১২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম। মামলার আসামির তালিকায় বেনজীর আহমেদ, শহীদুল হকসহ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক ও র‌্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মো. মোরশালীনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   ক্রসফায়ারের নামে হত্যা-অভিযোগ  চাঁপাইনবাবগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: