গাজীপুরে সড়কে গেল কলেজ শিক্ষার্থীসহ প্রবাসীর প্রাণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

মনোহরদী-কাপাসিয়া সালদৈ আঞ্চলিক সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী ও প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর)

2024-09-18T17:41:30+00:00
2024-09-18T17:41:30+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে সড়কে গেল কলেজ শিক্ষার্থীসহ প্রবাসীর প্রাণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪১ পিএম 
গাজীপুরে সড়কে গেল কলেজ শিক্ষার্থীসহ প্রবাসীর প্রাণ
মনোহরদী-কাপাসিয়া সালদৈ আঞ্চলিক সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী ও প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুরে কাপাসিয়া উপজেলার সালদৈ মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী এমরান হোসেন (২৪) ও একই গ্রামে প্রতিবেশী আসাদুল্লাহর ছেলে কলেজ শিক্ষার্থী জহিরুল ইসলাম (২১)। 

কাপাসিয়া থানার এস আই রাশেদ মিয়া জানান, দুই যুবক কাপাসিয়া থেকে বাড়ি ফেরার পথে সালদৈ মোল্লাবাড়ি এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা সাথে ধাক্কা লাগে। এতে দুই যুবক গুরুতর আহত হয়। পরে আহত দুজনের একজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায়। 

তিনি বলেন, লাশ দুটো উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল দুটি উদ্ধার করে আড়াল তদন্ত কেন্দ্রে আনা হয়েছে বলে জানান এস আই সাইফুল ইসলাম। 

কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন ৫ নং ওয়ার্ড  ইউপি সদস্য মোহাম্মদ আবু তাহের বলেন, আমি নিহতের বাড়িতে যাচ্ছি। 

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের ডাক্তার ডালিয়া আক্তার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা-কলেজ শিক্ষার্থীসহ প্রবাসীর মৃত্যু  কাপাসিয়া-গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: