রাতে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের আদিতমারি উপজেলার নয়াহাট চৌধুরীটারি এলাকার ধানক্ষেত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে

2024-09-18T18:05:30+00:00
2024-09-18T18:05:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাতে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৫ পিএম 
রাতে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ
লালমনিরহাটের আদিতমারি উপজেলার নয়াহাট চৌধুরীটারি এলাকার ধানক্ষেত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে আদিতমারী থানায় অবগত করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রমজান আলী ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি গতকাল (মঙ্গলবার) রাত থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ না দিলেও ঘটনার তদন্ত চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার  লালমনিরহাট  রংপুর বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: