নওগাঁয় পুকুরে ভাসছিল শিশু ইয়ামিনের মরদেহ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রাণীনগরে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী শিশু ইয়ামিনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা

2024-09-20T17:24:02+00:00
2024-09-20T17:30:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় পুকুরে ভাসছিল শিশু ইয়ামিনের মরদেহ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৪ পিএম  আপডেট: ২০.০৯.২০২৪ ৫:৩০ পিএম
নওগাঁয় পুকুরে ভাসছিল শিশু ইয়ামিনের মরদেহ
নওগাঁর রাণীনগরে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী শিশু ইয়ামিনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু ইয়ামিন পূর্ব বালুভরা গ্রামের ইব্রাহিমের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশু ইয়ামিন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলাধুলা করার সময় অসাবধানতা বশত শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। ১১টার দিকে স্থানীয় দুই শিশু পুকুরের পানিতে ইয়ামিনকে ভাসতে দেখে লোকজনকে জানায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত জাহান মমি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে শিশু ইয়ামিন মারা গেছেন। তার মরদেহ হাসপাতাল থেকে পরিবারের লোকজন নিয়ে গেছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুকুরে ডুবে শিশুর মৃত্যু  রাণীনগর-নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: