হাবিপ্রবি থেকেই ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন হাবিপ্রবির

2024-09-20T22:11:24+00:00
2024-09-20T22:11:24+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হাবিপ্রবি থেকেই ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১১ পিএম 
হাবিপ্রবি থেকেই ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন হাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা “দাবি মোদের একটাই, ক্যাম্পাস থেকে ভিসি চাই। ক্যাম্পাস থেকে ভিসি দিতে হবে দিতে হবে। বাইরের ভিসি আসলে, তালা ঝুলবে গেটে” এই জাতীয় স্লোগান দেন।

বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত দিনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাইরের ভিসি ছিল। তার কাছাকাছি সাধারণ শিক্ষার্থী এমনকি শিক্ষকরাও কেউ পৌঁছাতে পারেনি। আমরা চাই একজন শিক্ষার্থী বান্ধব ভিসি। এ ব্যাপারে আমরা অনড়। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি চাই। বিগত সময়ে যারা বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে এসেছিলেন তারা ঠিক মতো দায়িত্ব পালন করতে পারেননি। কারণ বাইরে থেকে যারা আসেন, তারা আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে তেমনটা অবগত থাকেন না। আর বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও পরিবেশ বুঝে উঠতেই তাদের পুরোটা সময় চলে যায়। বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ হলে তিনি পূর্ব থেকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ, সংস্কৃতি এবং শিক্ষার্থীদের চাহিদা সম্পর্কে গভীরভাবে অবগত থাকবেন। যার ফলে উপাচার্য সহজেই দ্রুততার সহিত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

এছাড়াও নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিষ্ঠানের লক্ষ্য ও ইতিহাস সম্পর্কে জানেন, যার ফলে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা  করতে পারবেন। এতে করে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, দীর্ঘদিনের চলার পথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক জ্ঞানে গরিমায় সেরা তাকে ভিসি হিসাবে নিয়োগ দেয়া হোক। যার কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারবো। বিগত সময় বাইরে থেকে নিয়োগ পাওয়া ভিসি কারুজ্জামানের কাছে আমরা শিক্ষকরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারিনি। তিনি আমাদের দাবিগুলো তুলে ধরার সুযোগও দেননি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হাবিপ্রবি  ভিসি নিয়োগের দাবি-মানববন্ধন  দিনাজপুর জেলা  রংপুর বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: