সাধারণ জনতা জামায়াতের ওপর আস্থা রাখতে শুরু করেছে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির অধ্যাপক নুরুল আমিন বলেছেন, শেখ হাসিনা আজ কোথায়? তিনি নাকি গণতন্ত্রের মানসকন্যা। তিনি

2024-09-20T22:33:33+00:00
2024-09-20T22:33:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সাধারণ জনতা জামায়াতের ওপর আস্থা রাখতে শুরু করেছে
চট্টগ্রাম উত্তর জেলার আমির নুরুল আমিন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৩ পিএম 
সাধারণ জনতা জামায়াতের ওপর আস্থা রাখতে শুরু করেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির অধ্যাপক নুরুল আমিন বলেছেন, শেখ হাসিনা আজ কোথায়? তিনি নাকি গণতন্ত্রের মানসকন্যা। তিনি হচ্ছে খুনি। ৪৫ মিনিট সময়ের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। যত অন্যায়, অবিচার, খুন, গুম করেছেন দেশের মাটিতে তার বিচার অবশ্যই হবে। দেশের মানুষ ঘুরে দাঁড়াবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিরসরাই উত্তর আদর্শ থানা শাখার উদ্যোগে সাবেক ও বর্তমানদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে দেশের সাধারণ জনতা বিভিন্ন দল থেকে মুখ ফিরিয়ে জামায়াতের ওপর আস্থা রাখতে শুরু করেছে। জামায়াতই এ দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে। এর প্রমাণ ইতোমধ্যে মানুষ দেখেছে। 

বারইয়ারহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে সমাবেশে মিরসরাই উত্তর আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ ঈমাম হোসাইন সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসান জাবেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ জামায়েতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজিদ চৌধুরী, সেক্রেটারি মাঈনুদ্দিন রায়হান, অফিস সম্পাদক তানভীরুল ইসলাম, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মাইনুদ্দিন, বায়তুল মাল সম্পাদক ডা. আব্দুল গফুর প্রমুখ।

সময়ের আলো/আরআই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: