ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে মোহাম্মদ ইসমাঈল (৪০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে

2024-09-21T16:55:59+00:00
2024-09-21T16:55:59+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৫ পিএম 
ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে মোহাম্মদ ইসমাঈল (৪০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ সুখছড়ি কামারদিঘীর পাড় বারেক চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল উপজেলার উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

স্থানীয়রা ইউপি সদস্য মো. এরশাদ জানান, ঘটনার দিন সকাল থেকেই ওই এলাকায় হোসাইন নামের একজনের গাছের ডাল কাটার কাজ করছিলেন ইসমাঈল। একপর্যায়ে একটি ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুতায়িত হন তিনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় ইসমাইলের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই


  বিষয়:   বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু  লোহাগাড়া  চট্টগ্রাম বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: