বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় আব্দুস ছাত্তার (৬৫) নামের এক চার্জার ভ্যানচালক ঘটনাস্থলে নিহত এবং একই ঘটনায় আরোহী ব্যবসায়ী মানিক মিয়া

2024-09-21T17:27:10+00:00
2024-09-21T17:27:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৭ পিএম 
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় আব্দুস ছাত্তার (৬৫) নামের এক চার্জার ভ্যানচালক ঘটনাস্থলে নিহত এবং একই ঘটনায় আরোহী ব্যবসায়ী মানিক মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭ টার সময় বগুড়ার রানিরহাট-দুর্গাপুর সড়কের কাহালু উপজেলার মুরাইল ইউনিয়নের ডোমর গ্রামের পাশে বোলধর নামক স্থান এলাকায়।

নিহত ভ্যানচালক আব্দুস ছাত্তার উপজেলার মালঞ্চা ইউনিয়নের ঢাকন্তা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং আহত মানিক একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, মাছ চাষি মানিক মিয়া আব্দুস ছাত্তারের ভ্যানে করে মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে বগুড়া জেলার শাহজাহানাপুর উপজেলার সাবরুল বাজারে মাছের আড়তে যাবার পথে উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত মুখ থেকে আসা দুর্গাপুরগামী চলন্ত একটি চলন্ত ট্রাক ওই ভ্যানকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে চালক আব্দুস ছাত্তার ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং এ সময় ভ্যানের ওপরে বসে থাকা আরোহী মানিক গুরুতর আহত হয়। ঘটনার পরপরই আহত মানিককে কাহালু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই


  বিষয়:   সড়ক দুর্ঘটনা-ভ্যানচালক নিহত  বগুড়া জেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: