গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল

2024-09-22T13:39:07+00:00
2024-09-22T13:39:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৯ পিএম 
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারীরা।

শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকরা জানায়, বিভিন্ন সময় গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পলমল গ্রুপের মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেই দাবি মেনে নেয়নি। শ্রমিকরা আজ (রোববার) সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধর কারণে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

অপরদিকে গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে। শ্রমিকদের সাথে মালিক পক্ষের আলোচনা চলছে বলে শিল্প পুলিশ জানিয়েছে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছে। এর মধ্যে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শ্রমিক বিক্ষোভ  ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ  গাজীপুর জেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: