নবীনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১টায় উপজেলার কাইতলা উত্তর

2024-09-22T21:18:36+00:00
2024-09-22T21:18:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নবীনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১৮ পিএম 
নবীনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। 

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১টায় উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নে নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামে এই ঘটনা ঘটে৷ নিহত ঐ গহবধূ ব্রাহ্মণহাতা গ্রামের কাউছার মিয়ার স্ত্রী। 

জানা যায়, কাউছার মিয়ার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো ছিল। পারিবারিকভাবে তাদের মধ্যে কোন ঝামেলা ছিল না, এমন কি স্বামী স্ত্রী একসঙ্গে গতকাল রাতে ও ছবি তুলেছিল। সকালে কাউছার মিয়া কৃষি জমিতে কাজ করতে যায়। এই ফাকে তার স্ত্রী সুমাইয়া আক্তার ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর থেকে স্বামী কাউছার মিয়া আত্নগোপনে রয়েছেন। পরে নবীনগর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতমর্গে প্রেরণ করেন। 

এ ব্যাপারে নবীনগর থানার ওসি হুমায়ুন কবির সময়ের আলোকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: