নদীতে নিখোঁজের ৯ ঘণ্টা পর ভেসে উঠল জেলের লাশ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের ৯ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো ইমরান হোসেন নামে (৩২) নামে এক জেলের

2024-09-23T18:08:37+00:00
2024-09-23T18:08:37+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নদীতে নিখোঁজের ৯ ঘণ্টা পর ভেসে উঠল জেলের লাশ
বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৮ পিএম 
নদীতে নিখোঁজের ৯ ঘণ্টা পর ভেসে উঠল জেলের লাশ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের ৯ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো ইমরান হোসেন নামে  (৩২) নামে এক জেলের লাশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় ইছামতি নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত ইমরান হোসেন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ফারজান মিয়ার ছেলে। 

শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল জানান, রাতে ইমরান হোসেন তার ভগ্নীপতি মিঠু মিয়াকে (৩৭) সঙ্গে নিয়ে চকে (বিলে) মাছ শিকার করতে যায়। মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে ইছামতি নদীর ঘনশ্যামপুর এলাকায় আসলে ঢাকামুখী আল্লাহর দান নামে একটি খালি বাল্কহেড তাদের ডিঙি নৌকার ওপর উঠে পড়ে। সঙ্গে সঙ্গে নৌকাটি পানিতে তলিয়ে যায়। ভগ্নীপতি মিঠু সাঁতরায়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নৌকায় থাকা ইমরান হোসেন পানিতে ডুবে নিখোঁজ হন। ৯ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে শেখরনগর গোপালপুর ব্রিজের নীচে ইমরানের লাশ ভেসে উঠে। 

শেকরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আল্লাহর দান নামে বাল্কহেডটি থানায় আটক আছে ও নিহত ব্যক্তির স্বজনেরা অভিযোগ দিলে মামলা রুজু হবে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাল্কহেডের ধাক্কা-নৌকা ডুবি  জেলের লাশ  সিরাজদিখান-মুন্সীগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: