‘মুরুব্বি, মুরুব্বি’ বলায় গরম পানি ঢেলে দেয়া সেই নারী গ্রেফতার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় মাথায় গরম পানি ঢেলে এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ অভিযুক্ত নারী সায়েরা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩

2024-09-23T22:13:02+00:00
2024-09-23T22:20:18+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
‘মুরুব্বি, মুরুব্বি’ বলায় গরম পানি ঢেলে দেয়া সেই নারী গ্রেফতার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৩ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৪ ১০:২০ পিএম
‘মুরুব্বি, মুরুব্বি’ বলায় গরম পানি ঢেলে দেয়া সেই নারী গ্রেফতার
চট্টগ্রামের আনোয়ারায় মাথায় গরম পানি ঢেলে এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ অভিযুক্ত নারী সায়েরা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জুঁইদণ্ডী ইউনিয়নের বাবার বাড়ি থেকে অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়। 
 
এরআগে, রোববার (২২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আহত কিশোরীর নাম পপি আকতার।
   
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে অন্য শিশু-কিশোরের সঙ্গে পপি নানা বাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে শিশুরা ‘মুরুব্বি, মুরুব্বি’ বলে দুষ্টুমি করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর তার ছোট ভাইয়ের স্ত্রী সায়েরা খাতুন গরম পানি ঢেলে পপির মাথা ঝলসে দেন। আহত পপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, কিশোরীকে ঝলসে দেওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত সায়েরা খাতুনকে গ্রেফতার করা হয়েছে।
 
সময়ের আলো/আরআই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: