গরম থেকে বাঁচতে নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ার সোনাতলায় অসহনীয় গরম থেকে বাঁচতে পাঁচ বন্ধু মিলে বাঙালি নদীতে গোসল করতে নেমে রাকিবুল হাসান রাকিব (২৪) নামের এক

2024-09-23T23:10:23+00:00
2024-09-23T23:10:23+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গরম থেকে বাঁচতে নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১০ পিএম 
গরম থেকে বাঁচতে নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ
বগুড়ার সোনাতলায় অসহনীয় গরম থেকে বাঁচতে পাঁচ বন্ধু মিলে বাঙালি নদীতে গোসল করতে নেমে রাকিবুল হাসান রাকিব (২৪) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। অপর চার বন্ধুকে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া বাঙালি নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাকিব গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া এলাকার সৌদি প্রবাসী টুটুল মোল্লার ছেলে। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

অসুস্থ বন্ধুরা হলেন- একই গ্রামের নাহারুল ইসলামের ছেলে ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন মিয়া (২৮), রেজ্জাক মিয়া টুনুর ছেলে ও সৈয়দ আহম্মদ কলেজের অনার্স পড়ুয়া ছাত্র মহন মিয়া (২৪), রানা মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২২) ও শাহিন মিয়ার ছেলে শাওন ইসলাম (২৫)। বর্তমানে তারা সবাই অসুস্থ রয়েছেন। 

ঘটনার সময় অসহনীয় গরম থেকে বাঁচতে ৫ বন্ধু মিলে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া বাঙালি নদীতে গোসল করতে যায়। সেখানে গোসল করার এক পর্যায়ে রাকিবুল হাসান রাকিব পানিতে ডুবে নিখোঁজ হন। এ ঘটনার অন্তত ১০ ঘণ্টা অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা অবধি রাজশাহী ও সারিয়াকান্দি ডুবুরি দল চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। এ সময় বাঙালি নদীর দুধারে হাজার হাজার উৎসুক নারী-পুরুষ উদ্ধারের ঘটনা দেখার জন্য ভিড় জমাচ্ছিল।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলাদুন্নবী নদীতে ডুবে কলেজছাত্রের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাঙালি নদী  নদীতে ডুবে শিক্ষার্থী নিখোঁজ  বগুড়া জেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: