সিরাজদিখানে ভুয়া এনএসআই সদস্য আটক

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার

2024-09-24T16:28:03+00:00
2024-09-24T16:28:03+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সিরাজদিখানে ভুয়া এনএসআই সদস্য আটক
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৮ পিএম 
সিরাজদিখানে ভুয়া এনএসআই সদস্য আটক
মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা সুখের ঠিকানা এলাকা হতে সিরাজদিখান থানা পুলিশ তাকে আটক করে। 

আটক মো. নাছির সরদারের (৩৩) কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আটকের বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান সাংবাদিকদেরকে বলেন, মুন্সীগঞ্জ জেলা এনএসআই এর সিরাজদিখান উপজেলা প্রতিনিধিদের গোপন তথ্যের ভিত্তিতে ওই ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. নাছির সরদার স্বীকার করেছেন, তিনি বিভিন্ন জায়গায় নিজেকে এনএসআই সদস্য পরিচয়ে কথা বলে প্রতারণা করতেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ভুয়া এনএসআই সদস্য আটক  সিরাজদিখান-মুন্সীগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: