বান্দরবানে জঙ্গি সদস্যের নামে গ্রেফতার ২৮ জনের জামিন

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে কেএনএফর (বমপার্টি) আস্তানায় প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার ২৮ জঙ্গিকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)

2024-09-24T21:22:53+00:00
2024-09-24T21:22:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবানে জঙ্গি সদস্যের নামে গ্রেফতার ২৮ জনের জামিন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২২ পিএম 
বান্দরবানে জঙ্গি সদস্যের নামে গ্রেফতার ২৮ জনের জামিন
বান্দরবানে কেএনএফর (বমপার্টি) আস্তানায় প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার ২৮ জঙ্গিকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোসলেহ উদ্দিন জামিন মঞ্জুর করেন। 

জামিন মঞ্জুরকৃতরা হলেন- মো. হাবিবুর রহমান (২৩), মোহাম্মদ সাখাত হোসেন (২১), মিরাজ শিকদার (১৯), মো. আল আমিন ফকির (১৯), মোহাম্মদ ওবায়দুল্লাহ (২০) মোহাম্মদ আব্দুস সালাম (২৮) মোহাম্মদ মাহামুদ ডাকুয়া,  জুয়েল মুসল্লী, মোহাম্মদ শামীম হোসেন, রিয়াজ শেখ, মোহাম্মদ সোহেল মোল্লা, মোহাম্মদ ইলিয়াছ রহমান,  মোহাম্মদ জহিরুল ইসলাম, আবু হুরাইরা, আহাদুল ইসলাম মজুমদার, আনিছুর রহমান (৩২), শামীম মাহফুজ (৫২), মোহাম্মদ আসসামী রহমান, আবুল বাশার, সালেহ আহমেদ (২৭), মোহাম্মদ সাদিকুর রহমান (২৯), মোহাম্মদ বায়োজিত ইসলাম (২১) নিজাম উদ্দিন হিরন (৩২) ও তাহিয়া চৌধুরী (১৯)। 

এদিকে মাসুকুর রহমান (৪৪), আল আমিন সরদার, দিদার হোসেন মাসুম ও ইমরান হোসেন দুইটি করে মামলার আসামি। মোট ২৮ জনের জামিন হয়েছে জানিয়েছেন আইনজীবী আলমগীর চৌধুরী।

এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, চারটি মামলায় ৩২ জনকে আসামি করা হয়েছে। তবে দুইটি মামলায় ৪ জনের নাম রয়েছে। তবে ব্যক্তির হিসেবে ২৮ জন জামিন পেয়েছে। 

আদালত সূত্রে জানা যায়, ২০২২ থেকে চলতি বছরের প্রথম দিকে বিভিন্ন সময়ে রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলা থেকে গ্রেফতার করেন তাদের। চারটি মামলা দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। তখন যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার এসব ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সদস্য বলে গণমাধ্যমকে জানিয়েছিল।

প্রসঙ্গত, ২০২২ সালে বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তৎপরতা শুরু করে। তখন তাদের আস্তানায় অর্থের বিনিময়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দেয়ার অভিযোগ ওঠে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জঙ্গি সদস্যের নামে গ্রেফতার-জামিন  বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: