মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ পাচারকারী ২ নারী আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল

2024-09-28T13:40:57+00:00
2024-09-28T13:40:57+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ পাচারকারী ২ নারী আটক
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪০ পিএম 
মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ পাচারকারী ২ নারী আটক
হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু(৪০) ও বিষ্ণপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০) কে আটক করেন।

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজিজুর রহমান সরকার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। মাদক নির্মূলে আমাদের জিরা টলারেন্স নীতি অব্যাহত থাকবে।


সময়ের আলো/এএ/
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: