করতোয়া নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাত বছরের দুই শিশু মারা

2024-09-30T23:05:04+00:00
2024-09-30T23:05:04+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
করতোয়া নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৫ পিএম 
করতোয়া নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাত বছরের দুই শিশু মারা গেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার ছেলে এবং হোসাইন মিয়া ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে। হোসাইনের মা-বাবা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করায় তাকে সাতানা বালুয়া গ্রামে তার নানা আবু হানিফের বাড়িতে রাখা হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সাথে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন মিয়া নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার এস আই জহুরুল ইসলাম বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই






Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: