এনবিআরের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

সময়ের আলো অনলাইন

অপরাধ

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)

2024-10-07T04:09:52+00:00
2024-10-07T09:45:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অপরাধ
এনবিআরের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪:০৯ এএম  আপডেট: ০৭.১০.২০২৪ ৯:৪৫ এএম
এনবিআরের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার (৭ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে।

২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান৷ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়।

নজিবুর ১৯৮২ সালে বিসিএস ব্যাচের প্রসাশন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে।

সময়ের আলো/আরএস/



Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: