আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত নওগাঁর কৃষকরা

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

ধান-চাল, আম এবং সবজিতে সমৃদ্ধ উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। এই জেলার মাঠে মাঠে এখন সবুজের সমারোহ। শীতকালীন আগাম সবজি চাষে

2024-10-07T17:21:17+00:00
2024-10-07T17:21:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত নওগাঁর কৃষকরা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৫:২১ পিএম 
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত নওগাঁর কৃষকরা
ধান-চাল, আম এবং সবজিতে সমৃদ্ধ উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। এই জেলার মাঠে মাঠে এখন সবুজের সমারোহ। শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক চাষিরা। গত কয়েক দিনের টানা বৃষ্টির পর জমির মাটিতে রস জমে মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়ায় আগাম সবজি চাষে ব্যস্ততা বেড়েছে কৃষকের। ইতিমধ্যে এসব সবজি বাজারের অনেকটা চাহিদা পূরণ করতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলনের আশা করছে কৃষকরা।

সরেজমিনে জেলার চকগৌরি, হাপানিয়া, বর্ষাইল, কীর্তিপুর বক্তারপুরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, চাষিদের সবজি চাষের ব্যস্ততা। প্রতিদিন সকাল থেতে মাঠে মাঠে কৃষকরা তাদের জমিতে সবজি চাষের জন্য মাটিতে কেউ হাল-মই দিচ্ছে, কেউ জমির আগাছা পরিষ্কার করছে, কেউ বেড তৈরির কাজ করছে সকাল থেকে দুপুর পর্যন্ত জমি প্রস্তুত এর জন্য এসব কাজ করছে। আবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউবা বীজ বপন করছে আবার কেউ সবজিতে পোকা নাশক কীটনাশক স্প্রে করতে দেখা যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এবছর আগাম শীতকালীন শাক সবজি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ শত হেক্টর জমিতে। চলতি মৌসুমের শাক সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫ হেক্টর জমিতে। জেলা এখন পর্যন্ত আগাম শাক-সবজি রোপণ করা হয়েছে প্রায় এক হাজার হেক্টর জমিতে। এসব জমিতে এখন পর্যন্ত যে সকল শাক সবজি রোপণ করা হয়েছে, শীতকালীন আগাম সবজি আলু, সিম, করলা, ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, লাল শাক, পুঁই শাক, পালংশাকসহ খরিপ দুই মৌসুমের আগাম শীতকালীন শাকসবজি চাষাবাদ করা হয়েছে।

সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের বর্ষাইল গ্রামের সবজি চাষি রুবেল হোসেন বলেন, চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি ফপি চাষ করেছি ৩ বিঘা জমিতে। তিনি বলেন, আগাম জাতের এসব সবজি চাষ করতে প্রতি বিঘাতে হাল-মই, চারা রোপণ, বেড তৈরি, জমি নিড়ানি, পানি সেচ, সার এবং কীটনাশক বাবদ খরচ হয় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এবছর বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রতি বিঘা জমিতে সেচ খরচ কমেছে প্রায় এক হাজার ৫০০ টাকা। আগাম এই শাকসবজি চাষে খরচ কিছুটা হয়। তবে দাম ভালো পেলে ভালো লাভের আশা করছেন এই কৃষক।

সদর উপজেলার হাপানিয়া গ্রামের আনিসার রহমান বলেন, আগাম শীতকালীন সবজির ফুলকপির চারা গত কিছুদিন আগেই ১৫ কাটা জমিতে রোপণ করেছি। প্রায় তিন বিঘা জমিতে আগাম শীতকালীন চাষ করার আসা আছে। সব জমি আগে চাষ করে রেখেছি। দুদিন আগের বৃষ্টিতে প্রায় সকল জমি বীজ বপনের উপযুক্ত হয়েছে। প্রায় প্রতিটি জমির মাটিতে রস জমেছে এতে করে আমার সেচ খরচ আর করতে হবেনা। এখন জমি একটু নিড়ানি দিয়ে সার দিবো চারা রোপণ করবো।

চকবালুভরা গ্রামের কৃষক সেলিম উদ্দিন বলেন, ভালো দামের আশায় আগাম এই শীতকালীন সবজি গুলো চাষ করা হয়ে থাকে। চলতি মৌসুমে কয়েক দফা বৃষ্টিতে জমিতে রস পেয়ে সবজির চেহারা গুলোর অনেক সুন্দর হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে সবজির বাম্পার ফলন হবে বলেন তিনি আশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, খরিপ দুই মৌসুমে জেলায় ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগাম শীতকালীন শাক-সবজির জন্য ৩ হাজার ৫০০ হেক্টর। এখন পর্যন্ত অর্জন হয়েছে প্রায় এক হাজার হেক্টর। সবজি চারা রোপণের ঠিক আগ মুহূর্তে বৃষ্টি হওয়ায় জমিতে সময় মত জো এসেছে। এবছর আবহাওয়া ও অনুকূলে রয়েছে। এখন সময় মত রোপণ করতে পারলেই ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পেয়েও কৃষকরা লাভবান হবে বলে তিনি আশা করছেন।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: